শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
স্বামীকে হাজতখানায় খাবারের সঙ্গে ইয়াবা দিতে গিয়ে স্ত্রী গ্রেপ্তার

স্বামীকে হাজতখানায় খাবারের সঙ্গে ইয়াবা দিতে গিয়ে স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় স্বামীকে শুকনা খাবারের সঙ্গে মাদকদ্রব্য দিতে গিয়ে ১৬টি ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া রুজিনা বেগম রিক্তা (২৫) পাবর্তীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মিলন রহমানের (২৭) স্ত্রী। মিলন রহমান একটি চুরি মামলার আসামি।

পুলিশ কোর্টের হাজতখানায় ইয়াবা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মাদক আইনে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে। দিনাজপুর ডিবি পুলিশের ওসি আবু ইমাম জাফর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর পুলিশ কোর্টে একটি চুরি মামলার আসামি মিলন রহমান (২৭) পুলিশ কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তার স্ত্রী রুজিনা বেগম রিক্তা শুকনা খাবার দেওয়ার জন্য পুলিশের কাছে যান। হাজতখানায় ডিউটিতে থাকা পুলিশ ওই শুকনা খাবার দিতে না চাইলে রুজিনা কোর্ট পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের কাছে যান এবং তার স্বামীকে খাবার দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় শুকনা খাবারগুলো যাচাই করতে গিয়ে চিড়ার মধ্যে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যাওয়া।

আবু ইমাম জাফর আরো জানান, এই ঘটনায় রুজিনাকে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের এসআই আলমগীর হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। রুজিনাকে দুপুর আড়াইটায় সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসলমাইল হোসেনের আদালতে হাজির করা হয়।

ডিবি পুলিশের সুত্রটি জানায়, রুজিনা বিচারকের কাছে স্বীকারোক্তিতে বলেছেন, তার স্বামী মিলন দীর্ঘদিন থেকে মাদক সেবন করেন। মাদক সেবন না করলে সে শারীরিকভাবে অস্থির হয়ে যান। পরে নানা ধরনের উপসর্গ তার শরীরে সৃষ্টি হয়। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার পুলিশ কোর্টে হাজতখানায় দেখা করলে যেখান থেকে হোক ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিতে বলে। বিচারক রুজিনার জবানবন্দি গ্রহণ করে বিকেল ৪টায় জেল হাজতে প্রেরণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com