সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬

স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মধ্যে ২৪ জনের লাশ নদীর পাড়ে রয়েছে। দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যাওয়ায় সেখানেই তাদের লাশ রাখা হয়েছে’।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে’।

করোনার মহামারিরোধে সরকারঘোষিত ‘লকডাউনে’ গণপরিবহন বন্ধ থাকার পাশপাশি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু অসাধু স্পিডবোটচালক অবৈধভাবে যাত্রী পারাপার করে আসছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com