সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটায় সমালোচনার ঝড়

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্তোরাঁ ও রাস্তা (ওয়াকওয়ে) নির্মাণের প্রতিবাদ করে চলেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কেউ সশরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে, কেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন এই সিদ্ধান্তের। পাশাপাশি অবিলম্বে গাছ কাটা বন্ধ করে উদ্যানটির পরিবেশ ফিরিয়ে আনতে আরও ১০ হাজার গাছ লাগানোর দাবি জানিয়েছেন কেউ কেউ।

জানা গেছে, উদ্যানের শতাধিক গাছ কেটে নির্মাণ করা হচ্ছে সাতটি রেস্টুরেন্টসহ জনসাধারণের চলাচলের জন্য ‘ওয়াকওয়ে’। ইতোমধ্যে উদ্যানের ৩৮টি গাছ কাটা হয়েছে। বিভিন্ন জায়গায় লাল ‘ক্রস’ দিয়ে কাটার জন্য চিহ্নিত করা হয়েছে আরও কমপক্ষে ৪০টি গাছ।

এরই মধ্যে গাছ কাটার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। কেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় এ রকম রেস্টুরেন্ট করতে হবে, আর কেনইবা তার জন্য গাছের ওপর খগড় নেমে আসবে, এমন প্রশ্ন গাছকাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

এ ছাড়া গত বুধবার (৫ মে) সাধারণ নাগরিকদের পক্ষ থেকে ঘটনাস্থলে একটি প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মোকাররম হোসেন নামে এক ফেসবুক ব্যবহারকারী উদ্যানের গাছকাটার প্রতিবাদ করে লিখেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে অরাজকতা বন্ধ হোক। কারা উদ্যানের ভেতর হোটেল বানানোর অনুমতি দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

গো গ্রীন বাংলাদেশের প্রেসিডেন্ট ফজলুর রহমান রাজু বলেন, ‘শহরে শ্বাস নেওয়ার সর্বশেষ জায়গাগুলোর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান একটি। সেখানে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে খাবারের দোকান ও হাঁটার রাস্তা নির্মাণ কোনো যুক্তির মধ্যেই পড়ে না। আমরা চাই গাছগুলো বাঁচিয়ে রেখেই উন্নয়নকাজ চলুক।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com