সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আজও চাপ পাটুরিয়ায়, ৩ হাজার যাত্রী নিয়ে ঘাট ছাড়ল ফেরি

আজও চাপ পাটুরিয়ায়, ৩ হাজার যাত্রী নিয়ে ঘাট ছাড়ল ফেরি

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজও চাপ রয়েছে ঈদে ঘরমুখী যাত্রীর। আজ সোমবার (১০ মে) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা থেকে শত শত মানুষ ভিড় করতে থাকে ঘাট এলাকায়। আজ সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় বাড়ি ফেরা মানুষদের ঢল দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড উপেক্ষা করে ঘাটে ভিড় জমায় যাত্রীরা। ৩ হাজার যাত্রী এবং দুটি অ্যাম্বুলেন্স নিয়ে সকাল ১০টার দিকে ২ নম্বর ঘাট ছেড়ে গেছে ফেরি যমুনা।

আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও যে যার মতো ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে ঘাটে এসে পারের অপেক্ষায় রয়েছে।

এদিকে, এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও জরুরি রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ছোট দুটি ফেরি চলাচল করছে। এসব জরুরি সার্ভিসের যানবাহন পারের সময় যাত্রীরা হুমড়ি খেয়ে ফেরিতে উঠে পড়ছে। প্রচণ্ড গরম ও রোদের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে, মুন্সীগঞ্জের শিমুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরমুখো মানুষের স্রোত রোধ করতে ঘাটের প্রবেশ মুখে গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়। যাত্রীরা সেই ব্যারিকেড উপেক্ষা করে এক কিলোমিটার পথ হেঁটে ঘাটে জমা হয়। এ সময় তারা ঘাটে দাঁড়িয়ে ফেরি ছাড়তে হবে বলে স্লোগান দেয়।

এদিকে ফেরিঘাট দিয়ে পার হতে না পেরে ঘাটের পাশের কনকসার এলাকাসহ আশপাশের এলাকা দিয়ে ট্রলারে করে নদী পার হচ্ছে মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত অবৈধভাবে পারাপারের কারণে ৬টি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে অরিরিক্ত যাত্রীর চাপে সকাল ১০টার দিকে দুইটি অ্যাম্বুলেন্স ও ৩ হাজার যাত্রী নিয়ে ফেরি যমুনা বাংলাবান্ধা ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com