বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
পল্লবীতে ছেলের সামনে বাবাকে হত্যা : সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার

পল্লবীতে ছেলের সামনে বাবাকে হত্যা : সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২০ মে) সকালে র‍্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৬ মে) বিকেলে পল্লবীর ১২ নম্বর ডি ব্লক ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম শাহিন উদ্দিন (৩৪)। তিনি পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা।

মাশরাফি নামে ৭ বছরের একটি ছেলে রয়েছে নিহত শাহিন উদ্দিনের। ঘটনার সময় সে তার বাবার সঙ্গে ছিল। মাশরাফি জানিয়েছিল, বিকেলে সে তার বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরছিল। এ সময় সুমন নামের এক যুবক তার বাবাকে ফোন করে ৩১ নম্বর রোডে দেখা করার কথা বলে। সেখানে পৌঁছলে তাকে (মাশরাফি) মোটরসাইকেল থেকে নামিয়ে তার বাবার সঙ্গে বাদানুবাদে জড়ায় সুমন। এরপর তার চোখের সামনেই তার বাবাকে লাথি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেয় সুমনসহ ৬-৭ জন। এরপর তারা মাশরাফির বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাঁচার জন্য নিহত ওই ব্যক্তি পাশের একটি বাড়ির গ্যারেজে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই সুমন বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিছুদিন আগেও সুমন বাহিনী নিহত ওই ব্যক্তিকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় ওই সময় পল্লবী থানায় মামলাও হয়।

স্থানীয়রা জানায়, সুমন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ব্যাটারিচালিত রিকশার টোকেন বাণিজ্য, মাদক ও জুয়া খেলাসহ নানা অপকর্মে জড়িত সুমন বাহিনী। গত এক মাসের ব্যবধানে সুমন বাহিনীর বিরুদ্ধে পল্লবী থানায় চারটি মামলা হয়েছে। পল্লবীর বহুল আলোচিত যুবলীগ নেতা আড্ডুর ছত্রছায়ায় দিনে দিনে বেপরোয়া গতিতে চলছে সুমন বাহিনী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com