শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঝড়ো বাতাসসহ বৈরী আবহাওয়া বিরাজ করায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ।   আজ মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৯টা থেকে ঝড়ো বাতাস বইতে থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে। সকাল ৯টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে উঠে। সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, লঞ্চ বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে ফেরিতে পার হচ্ছে। আবার অনেকে আবহাওয়া স্বাভাবিক হবার অপেক্ষায় আছে। ঝড়ো বাতাস থেমে গেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com