বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মিঠাপুকুরে চৌকিদারের যোগসাজে বসত বাড়িতে হামলা ও সুপারির গাছ কর্তনের অভিযোগ

মিঠাপুকুরে চৌকিদারের যোগসাজে বসত বাড়িতে হামলা ও সুপারির গাছ কর্তনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি :মিঠাপুকুরে চৌকিদারের যোগসাজে বসত বাড়িতে হামলা ও ৫০টি সুপারির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মিঠাপুকুর উপজেলার ৭নং লতিফপুর ইউনিয়নের পাইকান কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুস ছালামের দুই ছেলের সাথে দীর্ঘদিন যাবত একই গ্রামের চৌকিদার গোলাম মোস্তফার বিরোধ চলে আসছে ।এরই সূত্র ধরে গত ২৯/৫/২০২১ইং রোজ শনিবার দুপুর ১২টার সময় চৌকিদারের চক্রান্তে ৮/১০লোক মিলে আমার বসত বাড়ি হামলা ও ৫০টি বড় সুপারির গাছ কেটে ফেলে। এতে বাধা দিতে গিলে আমাকে ও পরিবারের লোক জনকে লাঠি ছোড়া ও করাত দিয়ে ধাওয়া করে পরে জীবন বাচাতে পালিয়ে আসি। বিষয়টি থানায় অবগত করি।
চৌকিদারের ছত্রছায়ায় এমদাদুল রেজাউল হারুন রাশেদ রায়হান ফরহাদ শেখ ফরিদ এরা সবাই মিলে সুপারির গাছ কেটে ফেলে। অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালতে দন্ডবিধি ১৪৩/৪৪৮/৩৭৯/৪২৭/৩৫৪/৩২৭/৩২৩/৫০৬(২)/১১৪ধারা মোতাবেক একটি মামলা হয়েছে যার সিআর নং-২৫৬/২০২১। দীর্ঘদিন থেকে বসত বাড়ির জমি ভোগদখল করে আসছি। একটি মহল চক্রান্ত করে বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি দামকি দিয়ে আসছে। এবিষয় জানতে চাইলে একই গ্রামের বকুল মিয়া জানান যে চৌকিদার গায়ের জোরে সব কিছু করতেছে তবে তার পিছনে অবশ্যই লোক আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com