শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ছাড়-উপহারে ভরা ল্যাপটপের মেলা

ছাড়-উপহারে ভরা ল্যাপটপের মেলা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ল্যাপটপ মেলা। তিন দিনের এই মেলা কাল শনিবার পর্যন্ত চলবে। আয়োজক এক্সপো মেকার কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বিভিন্ন ছাড় আর উপহারে বিক্রি হচ্ছে প্রযুক্তিপণ্য। মেলায় ১৬ হাজার ৫০০ টাকা থেকে ৩ লাখ ১০ হাজার টাকা দামের ল্যাপটপ এসেছে এবার।

মেলার প্রকৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, ১৯তম বারের মতো ল্যাপটপ মেলা হচ্ছে। ক্রেতাদের ল্যাপটপ কেনার ধরনে পরিবর্তন এসেছে। এখন শুধু দাম দেখে মানুষ ল্যাপটপ কেনে না। ল্যাপটপ কোন কাজে তাঁরা ব্যবহার করবেন, সে বিষয়টি মাথায় রেখে ল্যাপটপ কেনেন তাঁরা। এখন ৩৫-৪৫ হাজার টাকা দামের ল্যাপটপগুলোতে আগ্রহ বেশি দেখা যায়।

ডেলের বিপণন কর্মকর্তা প্রতাপ সাহা জানান, মেলায় বরাবর ল্যাপটপ বিক্রি ভালো হয়। মেলা উপলক্ষে ছাড় ও উপহার থাকে। দর্শনার্থীরা মেলায় আসেন ল্যাপটপ কিনতে। ক্রেতাদের এখন পছন্দ বদলেছে। অনেকেই মেলা থেকে দামি ল্যাপটপ কেনেন।

মুহাম্মদ খান বলেন, এবারের ল্যাপটপ মেলার বিশেষত্ব হচ্ছে সবার চাহিদার মধ্যে বিভিন্ন দামের ল্যাপটপ। ছাড়-উপহার তো আছেই।

এক্সপো মেকার আয়োজিত এই মেলায় রয়েছে একটি মেগা প্যাভিলিয়ন, পাঁচটি স্পনসর প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এসব প্যাভিলিয়ন ও স্টলে ল্যাপটপ বিক্রি করছে।

ল্যাপটপ কিনে বের হওয়ার সময় তরিকুল ইসলাম বলেন, বাজারের চেয়ে প্রায় তিন হাজার টাকা কমে তিনি ল্যাপটপ কিনতে পেরেছেন। এ ছাড়া উপহারও পেয়েছেন। তাই মেলা থেকে ল্যাপটপ কিনেছেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com