শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম

ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের পেজ থেকেই হ্যাকার গ্রুপ বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেয়।

পেজটি ঘুরে দেখা যায়, নাম পরিবর্তন করা হয়নি। তবে প্রোফাইল ও কাভার ফটো বদলে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে। হ্যাকার গ্রুপ একটি পোস্টে লিখেছে, ‘পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এর পর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় পেজটি থেকে।

হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com