বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
মাধবপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

মাধবপুরে নারী শ্রমিকের লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে ভাড়া বাসা থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ উপজেলার নয়াপাড়ার করড়া গ্রামের জনৈক বাবুল চৌধুরীর ভাড়াটিয়া বাসা থেকে নারী শ্রমিক অনিতা সরকার (১৯) এর লাশ উদ্ধার করে রোববার ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

 

পুলিশ জানায়, অনিতা সরকার স্থানীয় এসএম স্পিনিং মিলের নারী শ্রমিকের কাজ করত। সে নাসিরনগর উপজেলার আলাকপুর গ্রামের হরিপদ সরকারের মেয়ে। গত ৬ মাস পূর্বে অনিতা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ফিরারবাড়ি গ্রামের চিত্ত রঞ্জন বাড়ৈ এর ছেলে বাদল বাড়ৈ কে বিয়ে করে নয়াপাড়ার করড়া গ্রামের বাবুল চৌধুরীরর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে স্বামী ও স্ত্রী ওই কারখানায় কাজ করত। অনিতার মা বাসনা রানি সরকার জানান, শনিবার কর্মস্থল থেকে কাজ শেষে বাড়ি ফিরে। বিকেলে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার জানান, ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নজরুল ‍ইসলাম খান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com