শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গজারিয়া ভবের চর চট্রগ্রাম মহাসড়কে ভেঙ্গে পরলো গাছের ডাল, একসঙ্গে পাঁচ গাড়ির মধ্যে সংঘর্ষ, আহত ৫

গজারিয়া ভবের চর চট্রগ্রাম মহাসড়কে ভেঙ্গে পরলো গাছের ডাল, একসঙ্গে পাঁচ গাড়ির মধ্যে সংঘর্ষ, আহত ৫

সুমন খান: বৃষ্টি ও হালকা ঝড়ো বাতাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশে চলন্ত মাইক্রোবাসের সামনে ভেঙে পরলো গাছের ডাল। ফলে একসঙ্গে পাঁচ গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন আহত হয়েছে। তবে আহত ব্যক্তিদের তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি।
এদিকে এ দুর্ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে ভবেরচর ঈদগাঁ থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দেখা গেছে যানযট।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার (৩০জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ এলাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস অতিক্রম করার সময় বৃষ্টি ও হালকা ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙ্গে পরে মাইক্রোবাসটির সামনে। এ সময় মাইক্রোবাসটি হার্ডব্রেক করলে ওই মাইক্রোর পিছনে থাকা আরো একটি মাইক্রো, দুটি প্রাইভেটকার ও একটি ট্রাক হার্ডব্রেক করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। এতে মোট ৫ জন আহত হন। আহত ব্যক্তিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এ ব্যাপারে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. কামালউদ্দিন জানান, বাতাসে একটি গাছ রাস্তায় ভেঙ্গে পরলে আমরা সাথে সাথে গাছটিকে রাস্তা হতে অপসারন করি এবং দূঘটনা কবলিত গাড়িগুলো রেকার দিয়ে সড়িয়ে দেই। এখোন যান চলাচল স্বাভাবিক আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com