শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তোফাজ্জল ঢালী মার্কেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
উল্লেখ্য, মাজেদুল ইসলাম মিন্টু কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তবে জামায়াতে ইসলামীতে যোগদানের পর তিনি আসন্ন উপজেলা নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না বলে জানান।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীতে যোগদানের কারণ ব্যাখ্যা করে মাজেদুল ইসলাম মিন্টু বলেন, “বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মহান আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com