শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
লকডাউন বাস্তবায়নে মাধবপুরে মেয়র ও কাউন্সিলরা মাঠে

লকডাউন বাস্তবায়নে মাধবপুরে মেয়র ও কাউন্সিলরা মাঠে

মোঃনজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ
বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার ও বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত ব্যস্ততম মাধবপুর বাজারে সরকার ঘোষিত কঠোর  লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি পৌরসভার মেয়র ও কাউন্সিলরা মাঠে নেমেছেন।
নিজে বাঁচুন, অন্যকে বাঁচান- এ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে হ্যান্ডমাইক নিয়ে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক  কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মাধবপুর বাজারের অলিগতিতে  স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে সরকারি বিধিনিষেধ মানতে আহবান জানান।
এ সময় মেয়র ও কাউন্সিলরা মাস্ক বিতরণ করেন। মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, সরকার জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা করতেই লকডাউন দিয়েছে। সবার সাময়িক কষ্ট হবে।কিন্তু সংক্রমণ রোধে লকডাউনের বিকল্প পথ নেই।
আগে বাঁচতে হবে, তাই প্রত্যক সচেতন নাগরিকের উচিত সাধারণ মানুষকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলা।
এদিকে লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে তৎপর দেখা গেছে। ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, জনগণ বিনা কারণে যাতে বের না হয় এ ব্যপারে আমরা কঠোর, মাস্ক ছাড়া কাউকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com