শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রাজধানীর মিরপুরে আজও আটক ৩০

রাজধানীর মিরপুরে আজও আটক ৩০

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ (২ জুলাই) দ্বিতীয় দিনেও পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন।

শুক্রবার (২ জুলাই) বিধিনিষেধের দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুল থানাসহ অন্যান্য এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।

লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় তাদের আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লকডাউনের (বিধিনিষেধ) নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এদিকে লকডাউনের প্রথম দিন বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। সাজা দেওয়া হয়েছে ৮ ব্যক্তিকে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়েছে। ২৭৪টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ৬টি গাড়ি। রেকারিং করা হয়েছে মোট ৭৭টি গাড়ি। ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com