রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
খুলনার ৪ হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

খুলনার ৪ হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দফায় দফায় বিধি-নিষেধ ও ‘লকডাউন’ দিয়েও করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না খুলনায়। লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনার পৃথক চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার (০৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (০৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১৭ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দু’জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- যশোরের কেশবপুরের আব্দুল জলিল খান (৫২), খুলনার পাইকগাছার আব্দুর রউফ (৫৫), সোনাডাঙ্গার হাবিবুর রহমান (৮০), রাফেজা (৫৮) ও সুভাস (৮২) এবং হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী  ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বাগেরহাটের ফকিরহাটের সরদার মো. আলী (৬৫), খুলনার টুটপাড়ার এমডি আব্দুল্লাহ (৭৭), খালিশপুরের মোশারফ হোসাইন (৬৮) ও বাগেরহাটের পুষ্প রাণী বালা (৮২)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে খুলনার বটিয়াঘাটর হায়দার (৭৫) ও খানজাহান আলী থানার জোগিপুল এলাকার মমতাজ (৬০) নামে দুই রোগীর মৃত্যু হয়েছে।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নড়াইলের ওহেদুজ্জামার (৬৬) নামে এক রোগী মারা গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com