রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ময়মনসিংহে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

ময়মনসিংহে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

 

ময়মনসিংহ থেকে দিলীপ কুমার দাস ও মাসুদ আলম ভূঁইয়া:

ময়মনসিংহ সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সেনাবাহিনীর কাজে সন্তুষ্টি প্রকাশ করেন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে নগরীর টাউন হল মোড় এলাকা পরিদর্শন করেন প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেখানে কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এসময় তিনি সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন।

কার্যক্রম পরিদর্শনের সময় সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারনুর রশিদ, জেলা প্রশাসক এনামুল হক, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান ও র‌্যাব-১৪ এর পরিচালক আবু নাঈম মো. তালাত।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com