সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম: ফেসবুকে অভিযোগ ‘ষড়যন্ত্র’ জুলাই সনদ ও সংবিধান সংস্কারের আলোচনা নিয়ে সংসদে তুমুল বিতর্ক ডোমারে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।

বুধবার (০৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের বিষয়টি টের পেয়ে আতঙ্কে মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত জানা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের লাখীপুর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com