রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম: ফেসবুকে অভিযোগ ‘ষড়যন্ত্র’ জুলাই সনদ ও সংবিধান সংস্কারের আলোচনা নিয়ে সংসদে তুমুল বিতর্ক ডোমারে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম: ফেসবুকে অভিযোগ ‘ষড়যন্ত্র’

আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম: ফেসবুকে অভিযোগ ‘ষড়যন্ত্র’

রাজধানীর মিরপুর এলাকার মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী-কে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) বিকেলে শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা ও একদল শিক্ষার্থী ফাহিমকে ঘিরে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনাবলি ঘিরে ফাহিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে, যা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে ফাহিম দাবি করেন, তার বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ একটি মব তৈরি করা হয়েছে। তিনি লেখেন, তার বিরুদ্ধে সৃষ্ট পরিস্থিতি পরিকল্পিত এবং এ বিষয়ে বলার মতো কিছু নেই—“আল্লাহর কাছেই সব নালিশ।”

ফাহিম আরও দাবি করেন, তার সকল কার্যক্রম তার নিজস্ব ফেসবুক পেজেই রয়েছে এবং সেগুলোর ভিত্তিতে মানুষই বিচার করবেন। তিনি বলেন, সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে এবং চাপ প্রয়োগ করে তা গোপন রাখা সম্ভব নয়। একই সঙ্গে নিজের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের অভিযোগ, ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থানের কারণে তাকে আটক করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com