রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম: ফেসবুকে অভিযোগ ‘ষড়যন্ত্র’ জুলাই সনদ ও সংবিধান সংস্কারের আলোচনা নিয়ে সংসদে তুমুল বিতর্ক ডোমারে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

রবিবার সকাল ১০টা থেকে তিনি পর্যায়ক্রমে আদমদীঘি থানা, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস এবং সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনকালে তিনি প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, আইসিটি কর্মকর্তা রোকনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com