রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আরও ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন সর্বাধিক ২৮৪ জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছে ৬৫.৮২ ভাগ। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিল মোট ২৪৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ওয়ার্ডে। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২জন রোগী। সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে ৪ জনের করোনা ছিল পজিটিভ।

গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর একদিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন পজিটিভসহ মারা যায় ৮জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১৩১ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৬৫.৮২ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৫৩.৯৫ ভাগ। গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছিল। গত বছর মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ৮১৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছিল ২২৯ জনের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com