শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ময়মনসিংহের গৌরীপুরে পল্লীবন্ধু  হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

ময়মনসিংহের গৌরীপুরে পল্লীবন্ধু  হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সফল রাষ্ট্র নায়ক পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সোমবার (১২ জুলাই) ময়মনসিংহের গৌরীপুরে রসুলপুর জামে মসজিদেও  বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রসুলপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বিল্লাল হুসেন।

এদিকে গৌরীপুর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল হুদা লিটন, সিধলা ইউনিয়নের সভাপতি ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, মাওহা ইউনিয়নের সভাপতি মো. কাঞ্চন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন মিনা, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হক, রামগোপালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডৌহাখলা ইউনিয়নের সাধারণ সম্পাদক কারিম উদ্দিন, ভাংনামারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, সহনাটী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. হুসেন আলী, গৌরীপুর পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. অলি উল্লাহ, উপজেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, জাতীয় ছাত্রসমাজ নেতা লিমন আহাম্মেদ প্রমূখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com