রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

অফিস বন্ধ থাকলেও কর্মস্থল ত্যাগ করা যাবে না

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ভিশন বাংলা ডেস্ক: ইদের পর কঠোর বিধি-নিষেধের মধ্যে অফিস বন্ধ থাকলেও সরকারি চাকরিজীবীদের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করার নির্দেশনা দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেল্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধি-নিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধি-নিষেধ দেওয়া হয়।

২৩ জুলাই থেকে ১৪ দিনের বিধি-নিষেধে সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দিয়ে দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি করার নির্দেশনা দেওয়া হয়। ১-১৪ জুলাইয়ের বিধি-নিষেধের মধ্যে গত ১১ জুলাই সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করার নির্দেশনা ছিল।

১৪ দিনের বিধি-নিষেধে এই সময়ে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব প্রকার যানবাহন চলাচল, শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট এবং সব প্রকার শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com