শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বরিশালে সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের যাত্রা শুরু

বরিশালে সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের যাত্রা শুরু

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
প্রতিদিনই জেলার সর্বত্র করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাসহ বেড সংকটে হিমশিম খাচ্ছিলেন কর্তৃপক্ষ। এই দুরাবস্থার মধ্যে অবশেষে বরিশাল সদর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্বতন্ত্র করোনা ওয়ার্ডের যাত্রা শুরু হয়েছে।
সোমবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ড যে দোতলা ভবনটিতে অবস্থিত, সেটিকে করোনা ওয়ার্ড হিসেবে প্রস্তুত করা হয়েছে। আর ডায়েরিয়া রোগীর সংখ্যা এ সময়টাতে কম থাকায় তাদের হাসপাতালের অন্যত্র চিকিৎসা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আওতায় থাকা এ ওয়ার্ডটিতে শুরুতে ২২টি বেডের ব্যবস্থা করা হয়েছে। ভবনটির দ্বিতীয় তলায় করোনার উপসর্গ থাকা রোগীদের জন্য অবজারবেশন ও নিচতলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শুরুর দিনেই এখানে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ভবনটি যেহেতু আলাদা সীমানা প্রাচীরের মধ্যে অবস্থিত, তাই এটিকে পর্যায়ক্রমে করোনা ডেটিকেটেড হিসেবে গড়ে তোলা হচ্ছে।
সূত্রমতে, দণিাঞ্চলের একমাত্র করোনা ডেডিকেটেড বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের তিনশ’ শষ্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডে বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৩০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।###

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com