শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাধবপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১

মাধবপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে আজিজুল হক নামে এক অটো চালক গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বাখরনগর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। আহত অটো চালক উপজেলার বাঘাসুরা ইউনিয়নে পুড়াইকয়ালা গ্রামের নসাই মিয়ার ছেলে আজিজুল হক (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। অপরদিকে সিলেট মুখি একটি সিএনজি যাচ্ছিল। বাখরনগর আসা মাত্র পূর্ব দিকের সংযুক্ত সড়ক থেকে হঠাৎ অটোটি মহাসড়কে উঠে পরলে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে অটোটি (টমটম) ধুমরে মুচড়ে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসএই আবু জাফর ঘটনা স্থল পরিদর্শন করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম দূর্ঘটনার সতত্যা নিশ্চিত করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com