শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে সংঘটিত বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। এ সময় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধারের পাশাপাশি নিজেদের দুই সদস্য আহত হওয়ার দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার (১৯ জুলাই) ভোররাতে গফরগাঁও যশরা ইউনিয়ন এর বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় র‌্যাবের টহল দল। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দল। র‌্যাব পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাতরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে আহত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুই ডাকাতকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ এখনো স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com