শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাধবপুরে একহাজার পিস ইয়াবাসহ আটক ২

মাধবপুরে একহাজার পিস ইয়াবাসহ আটক ২

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের মাধবপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।শুক্রবার (২৩ জুলাই) রাতে র‌্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্পের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে মাধবপুর উপজেলার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর ছেলে  মিটু মিয়া (২৮)  একই গ্রামের মিনার মিয়ার ছেলে মারজান মিয়া (২৬)।এ সময় তাদের হেফাজতে থাকা এক হাজার দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com