শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় মা ও প্রতিবন্ধী বোনকে নির্যাতনের পরে খাবার না দেয়ার অভিযোগ ইউএনও বলছেন ব্যবস্থা নেয়া হবে

আগৈলঝাড়ায় মা ও প্রতিবন্ধী বোনকে নির্যাতনের পরে খাবার না দেয়ার অভিযোগ ইউএনও বলছেন ব্যবস্থা নেয়া হবে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মা ও প্রতিবন্ধি বোনকে নির্যাতন চালানোর পরেও খেতে না দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বর্তমানে অর্ধাহারে- অনাহারে মানবেতর দিন যাপন করছেন মা ও বোন। সন্তানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন হতভাগ্য মা রুনু বেগম।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম। তাঁর ছেলে বাহাউদ্দিন মিয়া, মাঈন উদ্দিন মিয়া ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে ফারহানা জাহান এলিন। ফারহানা জাহান এলিন ডাসার শেখ হাসিনা মহিলা কলেজের একাদশ শ্রেণীতে পড়াশুনা করছেন।
রুনুর বেগমের দুই ছেলে বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন তাঁর মা ও বোন ফারহানা জাহাকে কোন খাবার না দিয়ে শারিরীক নির্যাতন করে আসছে। এমনকি যে ঘরে তাঁরা থাকে ওই ঘর থেকে বের করে দেওয়ার জন্য ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে ছেলেরা।
এঘটনায় মতলেব মিয়ার স্ত্রী রুনু বেগম বলেন, করোনার মধ্যে খাবার-দাবার দেয় না ছেলেরা। ঘর বন্ধ করে শারীরিক নির্যাতন করে ছেলেরা। আমার মেয়ে ডাসার শেখ হাসিনা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ফারহানা জাহান এলিন প্রতিবন্ধী হওয়ায় তাকেও নির্যাতন করে তাঁরা। আমার প্রতিবন্ধী মেয়েকেও তাঁরা খেতে দেয় না।
মা রুনু বেগম এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম’র কাছে লিখিত অভিযোগ দায়ের করছেন।
অভিযুক্ত বাহাউদ্দিন ও মাঈন উদ্দিন মিয়া’র সাথে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষকে ডেকে একটি সমাধানের ব্যবস্থা করা হবে। আর সরকারী ভাবে মা ও মেয়েকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় তাঁর ব্যবস্থা করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com