বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার, সঙ্গে ভাই!

হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার, সঙ্গে ভাই!

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলার দীগলবাগ গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগে প্রেমিক খাইরুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি ধামাচাপা দিয়ে ছোট ভাইকে রক্ষা করার অভিযোগে তার বড় ভাই সামছুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

রবিবার (১ আগস্ট) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীগলবাগ গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তার আত্মীয় রাজমিস্ত্রী খাইরুল ইসলাম। বিয়ের প্রলোভন দিয়ে তিনি প্রমিকাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। শুক্রবার রাতে ওই তরুনীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক হন খাইরুল। বিষয়টি তার বড় ভাই সামছুল ইসলামকে জানালে তিনি তাদেরকে বিভিন্ন হুমকি দেন এবং ঘটনা ধামাচাডা দেওয়ার চেষ্টা করেন।

পরে ভিকটিমের মামা হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে রবিবার (১ আগস্ট) দুইভাইকে পুলিশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com