ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার, সঙ্গে ভাই!

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলার দীগলবাগ গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগে প্রেমিক খাইরুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি ধামাচাপা দিয়ে ছোট ভাইকে রক্ষা করার অভিযোগে তার বড় ভাই সামছুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। রবিবার (১ আগস্ট) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীগলবাগ গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তার আত্মীয় রাজমিস্ত্রী খাইরুল ইসলাম। বিয়ের প্রলোভন দিয়ে তিনি প্রমিকাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। শুক্রবার রাতে ওই তরুনীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক হন খাইরুল। বিষয়টি তার বড় ভাই সামছুল ইসলামকে জানালে তিনি তাদেরকে বিভিন্ন হুমকি দেন এবং ঘটনা ধামাচাডা দেওয়ার চেষ্টা করেন। পরে ভিকটিমের মামা হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে রবিবার (১ আগস্ট) দুইভাইকে পুলিশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার, সঙ্গে ভাই!

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২১

featured Image
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলার দীগলবাগ গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগে প্রেমিক খাইরুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি ধামাচাপা দিয়ে ছোট ভাইকে রক্ষা করার অভিযোগে তার বড় ভাই সামছুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। রবিবার (১ আগস্ট) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীগলবাগ গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তার আত্মীয় রাজমিস্ত্রী খাইরুল ইসলাম। বিয়ের প্রলোভন দিয়ে তিনি প্রমিকাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। শুক্রবার রাতে ওই তরুনীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক হন খাইরুল। বিষয়টি তার বড় ভাই সামছুল ইসলামকে জানালে তিনি তাদেরকে বিভিন্ন হুমকি দেন এবং ঘটনা ধামাচাডা দেওয়ার চেষ্টা করেন। পরে ভিকটিমের মামা হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে রবিবার (১ আগস্ট) দুইভাইকে পুলিশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত