শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
বরিশালে ৭৯৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু-৩১

বরিশালে ৭৯৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু-৩১

আগৈলঝাড়া প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জন এবং উপসর্গ নিয়ে ১৮জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭শ ৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৮জন এবং করোনা ওয়ার্ডে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।

এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪শ ৮৭ জনে। পাশপাশি করোনায় নতুন আক্রান্ত ৭শ ৯৮ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬শ ২৭ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪শ ৩৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় ২৮২ জন, পটুয়াখালীতে ১২৯ জন, ভোলায় ১৬০ জন, পিরোজপুরে ৮২ জন, বরগুনায় ৮৩ জন ও ঝালকাঠিতে ৬২ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com