শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাতছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

সাতছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

মোঃ নজরুল ইসলাম খান,স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও মিলেছে অস্ত্রের সন্ধান। সাতদিন ধরে অভিযান চালিয়ে সেখান থেকে ৯টি একনালা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টায় এ তথ্য জানিয়েছেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরী।
তিনি বলেন, হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে তিন মাস ধরে বিজিবি’র অনুসন্ধান চলছিল। গত ১ আগস্ট থেকে অভিযান শুরু হয়। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় সাতছড়ি ব্রীজের পাশে দুইটি পাহাড়ের কাছে একটি বাঙ্কার থেকে ৯টি একনালা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরী আরও বলেন, ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো অন্তত তিন থেকে পাঁচ বছর আগের। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও অস্ত্রগুলো কি ধরণের ক্ষমতাসম্পন্ন এবং এগুলোর উৎস সম্পর্কে জানা যায়নি। এনিয়ে বিজিবি’র কাজ চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com