শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আমি দোষী হলে প্রয়োজনে পদ ছেড়ে দেব: মেয়র সাদিক

আমি দোষী হলে প্রয়োজনে পদ ছেড়ে দেব: মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক: নিজেকে নির্দোষ দাবি করে বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। মেয়র সাদিক বলেন, সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। সত্য উদঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।

এ সময় মামলার নামে সিটি করপোরেশনের কর্মীদের হয়রানি না করতে প্রশাস‌নের প্রতি অনুরোধ জানান তিনি।

আজ শনিবার বরিশাল নগরীর কালিবাড়ি রোডের নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় মেয়র বলেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব। আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব তবুও দলের কোনো ক্ষতি হতে দেব না।

সংবাদ স‌ম্মেল‌নে তিনি সেই রাতের আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। যা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি তার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com