শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালীতে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী

নোয়াখালীতে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এক প্রবাসীর স্ত্রী ‘ধর্ষণের শিকার’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা  করেছেন ওই নারী।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে ওই নারী তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যান। সেখানে কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের (২৫) নেতৃত্বে ৫-৭ জন ওই বাড়িতে আসেন। তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সঙ্গে রাজন নামে এক যুবকের ‘সম্পর্ক আছে’ বলে অভিযোগ তোলেন। পরে তাদের ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই গৃহবধূকে ‘ধর্ষণ’ করে ফরহাদ। এ সময় তার সাঙ্গপাঙ্গরা বাইরে পাহারায় ছিলেন।

সেনবাগ থানার (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ফাহাদকে প্রধান আসামিকে ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নির্যাতিতা গৃহবধূ। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com