বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

মোঃ মাসুদ আলম (ময়মনসিংহ প্রতিনিধি) : ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। সোমবার (২৩আগস্ট) গৌরীপুরের শালীহর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শালীহর গ্রামের সিদ্দিকের ছেলে মো. জামালের(৩৬) এক বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, মৃত রজব আলীর ছেলে স্বপন মিয়াকে (৪০) ৫ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং সুরজ আলীর ছেলে মাসুদ মিয়াকে (৩৫) ৫ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গৌরীপুর থানার পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com