বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
মিঠাপুকুরে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী ধর্ষনের ঘটনায় গ্রেফতার ১

মিঠাপুকুরে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী ধর্ষনের ঘটনায় গ্রেফতার ১

কামরুজ্জামান মিলন, রংপুরঃ
মিঠাপুকুরে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে ধর্ষক লাবলু মিয়া(লয়েট)২০,কে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। তার বাবার নাম মতিয়ার রহমান।
সরেজমিনে গিয়ে জানা যায়, পূর্ব জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে লম্পট লাবলু ওরফে লয়েট দীর্ঘদিন থেকে একই গ্রামের জাফরপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া মেয়েটিকে প্রেম নিবেদনসহ নানান ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
মেয়েটি তার বাবাকে সব খুলে বলায়, মেয়েটির বাবা মতিয়ার রহমানকে তার ছেলেকে শাষন করার জন্য বলেন। কিন্তু গত বুধবার দুপুরে লাবলু মিয়া(লয়েট) ঐ ছাত্রীকে তার বাড়ির সামনে একা পেলে, জনৈক ঢাকায় বসবাসকারী এক ব্যক্তির ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে দুপুর আনুমানিক ১,টায় তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষন করেন। ধর্ষনের শিকার ঐ ছাত্রী ধর্ষনের বিষয়টি তার অভিভাবককে জানালে তারা মিঠাপুকুর থানায় এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার এক ঘন্টার মধ্যে এ,এস,পি (ডি সার্কেল) কামরুজ্জামানের দিক নির্দেশনায় মিঠাপুকুর থানার চৌকশ অফিসার এস,আই রবিউল ইসলাম ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে এস,আই রবিউল ইসলাম বলেন,ভিকটিমকে আজ মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে,আর ধর্ষক লাবলুকে কোর্টে প্রেরন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com