বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বগুড়ায় ভুয়া ‘ডোপ টেস্ট’ ফলাফল বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার

বগুড়ায় ভুয়া ‘ডোপ টেস্ট’ ফলাফল বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় ভুয়া ‘ডোপ টেস্ট’ ফলাফল বিক্রির অভিযোগে রাসেল মাহমুদ (২৫) নামে এক কম্পিউটার ও ফটোষ্ট্যাট দোকানদারকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে তাকে নিজ দোকান থেকে সরকারি মোঃ আলী হাসপাতালের ভুয়া ‘ডোপ টেস্ট’-এর ফলাফলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেল মাহমুদ গাইবান্ধা জেলার সাপমারা গ্রামের আবজাল হোসেন এর ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের কামাড়গাড়ি গেট এলাকা মার্কেটের রাসেল কম্পিউটার এন্ড ফটোষ্ট্যাট দোকানের স্বত্বাধিকারি। এছাড়াও সে ওই কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্স পরিক্ষার্থী।
র‍্যাব-১২ বগুড়া সূত্র জানায়, সরকারি আজিজুল হক কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থী মাদক গ্রহণ করে কিনা তা নিশ্চিত হতে “ডোপ টেস্ট” বাধ্যতামূলক করা হয়েছে।
এমতাবস্থায় র‍্যাব বগুড়ার গোয়েন্দা দল জানতে পারে কামাড়গাড়িতে কিছু অসাধু কম্পিউটার ও ফটোষ্ট্যাট দোকানদার সরকারি হাসপাতালের নাম ব্যবহার করে “ডোপ টেস্টের” ভুয়া ফলাফল তিনশত থেকে চারশত টাকায় বিক্রি করছে৷
এরপর নিশ্চিত হয়ে তারা অভিযান পরিচালনা করে রাসেল নামের ওই দোকানদারের কাছ থেকে ২৩ টি ডোপ টেস্টের ভুয়া ফলাফল সহ হাতেনাতে গ্রেফতার করে।
র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার রাসেলের কাছ থেকে আমরা ২৩ টি ভুয়া ডোপ টেস্টের ফলাফল পাওয়ায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com