বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
কুমিল্লায় ট্রাক চাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত

কুমিল্লায় ট্রাক চাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ সেপেটম্বর) ভোর ৬টার দিকে ময়নামতি ইউনিয়নের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান।

নিহতরা হলেন- ময়নামতির কালাকচুয়া এলাকার রিকশাচালক ইসমাইল হোসেন, রিকশার যাত্রী মৌলভীবাজার জেলার জুড়ী এলাকার আবদুল আহাদ, একই এলাকার রজব আলীর ছেলে ইউসুফ (২২)।

এসআই বলেন, পাথরবোঝাই ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। সাহেববাজার ময়নামতি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় ট্রাক রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালকসহ তিনজন নিহত হন। তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফার্নিচার দোকেন ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com