বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বেনাপোল ইমিগ্রেশনে এক পাসপোর্ট যাত্রীর আকস্মিক মৃত্যু

বেনাপোল ইমিগ্রেশনে এক পাসপোর্ট যাত্রীর আকস্মিক মৃত্যু

বেনাপোল থেকে রফিকুল ইসলাম: যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত পাসপোর্ট যাত্রী আব্দুল রহিম (৪৫)নামে এক পাসপোর্ট যাত্রী স্টোক জনিত কারণে আকস্মিক ভাবে মৃত্যু হয়েছে।
রবিবার(১৯সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশনের আগমন সাইটে ইমিগ্রেশনের কার্যক্রম চলা কালিন তিনি স্টোক করেন। সে ঢাকার দক্ষিণ খানার জহিরুল হকের ছেলে। যার পাসপোর্ট নং-ইবি ০৫৮৪৭৫৩।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মেডিকেল টিমের দ্বায়িত্বরত কর্মকর্তা ডাঃহাবিবুর রহমান জানান,এক পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের ভেতর হটাৎ করে অসুস্থ হলে আমাদের মেডিকেল টিমের সদস্যরা প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা ও অক্সিজেন সেবা দিয়ে থাকে।তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান,ইমিগ্রেশনের মধ্যে ভারত থেকে আগত এক যাত্রী হটাৎ করে অসুস্থ হলে ইমিগ্রেশনের পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যু বরণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com