বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
মাধবপুরে গৃহবধূ গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

মাধবপুরে গৃহবধূ গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের মোঃ ইদ্রিস আলী পাঠান এর ছেলে বাদশা পাঠান, মোঃ সোয়াব মিয়ার ছেলে জীবন মিয়া, কাটিহারা গ্রামের মাহবুব মিয়ার মেয়ে লাকী আক্তার ও বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে আতিক মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসীন আল মুরাদ।

পুলিশ ও মামলার এজাহার মোতাবেক জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক বিবাহিত নারীর সঙ্গে বিজয়নগরের এক্তিয়ারপুর গ্রামের আতিক মিয়া নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার দুপুরে নারীর সাথে দেখা করার জন্য মাধবপুরে নিয়ে আসে এবং পরে ওই নারীকে বিয়ের আশ্বাস দেয় আতিক। এরপর তারা একান্ত সময় কাঠানোর জন্য মাধবপুর পৌর শহরের কাটিহারা গ্রামে লাকী আক্তারের বাসায় ৬০০ টাকা ভাড়া দিয়ে একটি কক্ষে উঠেন। পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন কথিত প্রেমিক আতিক। পরে তাদের উভয়কে আপত্তির অবস্থায় দেখতে পায় বাদশা পাঠান ও জীবন মিয়া। পরে ঐ নারীকে তারা ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি থানায় জানালে পুলিশ রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে ও একজন পলাতক রয়েছে। এ ঘটনায় রাতেই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় পুলিশ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com