মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
তেলমাছড়া ও সাতছড়ী নার্সারিতে চারা উৎপাদন আড়াই লাখ, রোপণের লক্ষমাত্রা ১ লাখ ৯৫ হাজার

তেলমাছড়া ও সাতছড়ী নার্সারিতে চারা উৎপাদন আড়াই লাখ, রোপণের লক্ষমাত্রা ১ লাখ ৯৫ হাজার

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার অরণ্যে ঘেরা তেলমাছড়া বন বিট ও সাতছড়ি বন বিটে  বন্যপ্রাণীর আবাসস্থল ও পশু খাদ্য উৎপাদন ও বনাঞ্চল বৃদ্ধির লক্ষে ‘টেকসই বন ও জীবিকা’ (সুফল) প্রকল্পের আওতায় ৩টি নার্সারিতে ২ লাখ ২৮ হাজার চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে একটি নার্সারিতে ৩০হাজার বিরল প্রজাতির চারা ও দুটি নার্সারিতে ১লাখ ৯৮হাজার দেশীয় প্রজাতির চারা রয়েছে।
বিরল প্রজাতির মাঝে আছে উরিআম, কামদেব, তেলসুর, বাশপাতা, পিংজাম, বৈলাম, ডেউয়া, রক্তন,ফিফটি, নারিকেলি, মহুয়া, কাজুবাদাম, কুম্বিসহ আরো অনেক প্রজাতি। দেশীয় প্রজাতির মাঝে আছে আমলকি, হরিতকি, বহেরা, চাপালিশ, জাম, ছাতিয়ান, কাঠবাদাম, শিমুল, মান্দার, পেয়ারা, পলাশ, বট, ডুমুর, কদম ইত্যাদি।
সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, ২০-২১অর্থ বছরে তেলমাছড়া বন বিটে ৪৫ হাজার ও সাতছড়ী বন বিটে ৪৫ হাজার মোট ৯০ হাজার চার উৎপাদন করা হয়। ইতিমধ্যে তেলমাছড়া বন বিটে ২৫ হেক্টর ও সাতছড়ী বন বিটে ২৫ হেক্টর মোট ৫০হেক্টর জমিতে ৭৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। ২১-২২ অর্থ বছরে দুটি বন বিটে ৬০ হেক্টর করে মোট ১২০হেক্টর  জমিতে ১লক্ষ ৯৫হাজার চারা রোপণ করার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে ২ লাখ ২৮ হাজার চারা উৎপাদন করা হয়েছে।
তিনি আরো বলেন, সঠিক পরিকল্পনার ফলে বর্তমানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্যপ্রাণীরা যাতে আবাসস্থল ও খাদ্য সমস্যায় না ভোগে আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com