শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বংশালে আগুন পুড়ছে কেমিক্যালের দোকান

বংশালে আগুন পুড়ছে কেমিক্যালের দোকান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ২নং আরমানিটোলা মাঠের পাশের ওই দোকানটিতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ ও কেউ হতাহত আছেন কিনা তাও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে এসব বিষয় জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com