বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সীমিত আকারে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে শ্রমিক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, প্রচার সম্পাদক নুর আলম পাইক, শ্রমিক লীগ নেতা সেলিম রেজা খান, অজিত হালদার, জামাল হোসেন বেপারী, মহিলা শ্রমিকলীগ নেত্রী কানন হালদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন লিটু তালুকদার, রিপন শিকদার,রিয়াজ আলম, হাদিস মোল্লা প্রমূখ নেতৃবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com