বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
শার্শায় জামাইয়ের হাতে শ্বশুর নৃশংসভাবে খুন

শার্শায় জামাইয়ের হাতে শ্বশুর নৃশংসভাবে খুন

বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ানে দূর্গাপুর গ্রামের ছত্রাপাড়ায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে জামাইয়ের হাতে শ্বশুর খুন হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার সময় হত্যার ঘটনাটি ঘটে। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ দিকে আবু মুসা তার নাতি ছেলে আরিয়ান (৪) কে তার দাদা বাড়ি থেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার জামাই তুহিন (২৫) সহ তার ছোট ভাই রুহিন (২০), তাদের পিতা আব্দুল কুদ্দুস (৫৫), চাচা সুসান (৪৫) এবং কয়েকজন মিলে  দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ,লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মার শুরু করে। মারধরের এক পর্যায়ে মুসা ঘটনাস্থলেই মারা যান। পরিবর্তিতে এলাকাবাসী ও আত্মীয়-স্বজন  তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। মৃত্য আবু মুসা একই গ্রামের মনছের বিশ্বাসের ছেলে।
উল্লেখ্য যে, আবু মুসার কন্যার সহিত একই গ্রামের কুদ্দুসের পুত্র তুহিনের ৫ বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের একটি পুত্র সন্তান আছে। গত ২ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার সাব-ইন্সপেক্টর সাব্বির হোসেন জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com