বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অভিবাসী গ্রেফতার

ভিশন বাংলা ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাতে বালাকংয়ে যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় মালয় ইমিগ্রেশন পুলিশ অভিযানটি পরিচালনা করে।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ গণমাধ্যমকর্মীদের বলেন, সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে মোট ১৩৪ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র পরীক্ষার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১১০ পুরুষ ও ১৯ নারীকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার এবং নেপালের নাগরিক রয়েছেন।

তিনি জানিয়েছেন, অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি তাকে ৫ হাজার রিঙ্গিতও জরিমানা করা হয়।

এ দিকে অভিযানের সময় আরও পাঁচ জন বিদেশি কর্মীকেও পাওয়া গেছে, মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করেন।

উল্লেখ্য, বিভিন্ন সময় দেশটিতে এমন অভিবাসীদের আটক ও গ্রেফতারের ঘটনা ঘটে থাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com