বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী।

মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রেইলার গাড়ির মধ্যে থাকা অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী হন্ডুরাস থেকে যাওয়া।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। টুইটার বার্তায় তিনি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব বিদেশি নাগরিক রয়েছেন তাদের বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com