বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
রাজধানীতে দুপক্ষের গোলাগুলি, ২ শিশু আহত

রাজধানীতে দুপক্ষের গোলাগুলি, ২ শিশু আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় দুপক্ষের গোলাগুলিতে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে রামপুরার বাগিচারটেকে এ গোলাগুলিতে আহত হয় তারা।

গুলিবিদ্ধ শিশুরা হল- মো. সোহেল (১১) ও মো. অবদুল মালেক (৭)। রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাৎক্ষণিক গোলাগুলির ঘটনায় জড়িয়ে পড়া দুপক্ষ কারা তা জানা যায়নি।

স্বজনরা জানান, শিশু সোহেল মাদারটেক থেকে বাগিচারটেক হয়ে রামপুরা যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। একই সময় শিশু মালেক বাসার বারান্দায় খেলার সময় গুলিবিদ্ধ হয়।

ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ শিশুদের রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশংকামুক্ত।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, গোলাগুলিতে দুই শিশু আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com