বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
সাভারে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে আলাদা জায়গা থেকে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার বাজার বাসস্ট্যান্ড ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ  রোববার(১১ মার্চ) ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত ছয়তলা বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাদল মিয়া নামের (২০) এক যুবকের লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের গলায় দাগ রয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বাদল বাসস্ট্যান্ড এলাকার বগুড়া দধি অ্যান্ড টাঙ্গাইল সুইটস মিটের কর্মচারী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কায়তারা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

এ ঘটনার পর থেকে বাদলের সঙ্গে থাকা দুই রুমমেট পলাতক রয়েছেন। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছে ওই দুই যুবক।

 

এদিকে আজ সকালে সাভারের কাউন্দিয়া এলাকার ফুফুর বাড়ি থেকে মো. শরিফ নামের (২৫) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলছে, নিহত যুবক মাদকাসক্ত ছিল।

নিহত যুবক কাউন্দিয়া এলাকার মৃত রিয়াজুল সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, কীভাবে ওই দুই যুবকের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com