রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
কাটা পা-কেই আহতের বালিশ বানালেন চিকিৎসক!

কাটা পা-কেই আহতের বালিশ বানালেন চিকিৎসক!

সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তির পা কেটে বাদ দেয়ার পর সেই কাটা পা-কেই তার মাথার বালিশ হিসেবে ব্যবহার করল ভারতের একটি সরকারি হাসপাতাল।

দেশটির উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে এ ঘটনা ঘটে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন ঘনশ্যাম নামে এক ব্যক্তি। তিনি একটি স্কুলবাসের হেলপার ছিলেন। ঘটনার দিন সকালে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় ২৫ ছাত্রছাত্রী আহত হয়। গুরুতর জখম অবস্থায় ঝাঁসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ঘনশ্যামকে।

তার বাঁ পা-টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎকরা দ্রুত অস্ত্রোপচার করে পা বাদ দিয়ে দেন। কিন্তু সমস্যা দেখা দেয় রোগীর মাথার বালিশ নিয়ে। হাতের কাছে বালিশ না থাকায় ঘনশ্যামের কাটা পা-কেই তার মাথার নিচে বালিশ হিসেবে গুঁজে দেন চিকিৎকরা।

ঘনশ্যামের এক আত্মীয় জানকি প্রসাদ জানান, হাসপাতালে গিয়ে তার ভয়ানক অভিজ্ঞতা হয়। তিনি গিয়ে দেখেন হাসপাতালের বেডে শুয়ে আছেন ঘনশ্যাম। কাছে যেতেই আঁতকে ওঠেন। ঘনশ্যামের মাথার নিচে বালিশের পরিবর্তে তার কাটা পা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com