বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১ আহত ৫০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১ আহত ৫০

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের বেড় বিন্নি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত পঞ্চাশের অধিক। স্থানীয় গ্রামবাসীর মধ্য থেকে জানা যায় যে গতকাল রাজু মাষ্টার স্কুলের টিচার এর মাধ্যমে বেতন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। অতঃপর গতকাল রাতে মাইকে ঘোষণা দিয়ে আজ সকালে শেখপাড়া বিন্নি ও বেড় বিন্নি গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েন। এই সংঘর্ষে ৫০ জনের বেশি আহত ও ৬২ বছরের আলতাফ হোসেন নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যাক্তি একজন চাষী ও গরু ব্যবসায়ী ছিলেন। এলাকায় চলছে শোকের মাতম। নিহত আলতাফ হোসেন ছিলেন পি এস কামাল, বর্তমান চেয়ারম্যান দলের। আহতদেরকে হরিনাকুন্ডু হাসপাতালে প্রেরণ করা হয়েছে , সংঘর্ষের শেষে হরিনাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থলে আসে। উক্ত ঘটনায় ৫০ জনকে আসামি করে হরিনাকুন্ডু থানায় মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com