মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
১৯ মার্চ ঢাকায় ফের জনসভার ঘোষণা বিএনপির

১৯ মার্চ ঢাকায় ফের জনসভার ঘোষণা বিএনপির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েও না মেলায় আগামী ১৯ মার্চ ফের একই কর্মসূচি ডেকেছে বিএনপি। পাশাপাশি ১৫ মার্চ চট্টগ্রাম, ২৪ মার্চ বরিশাল এবং ৩১ মার্চ রাজশাহী বিভাগীয় শহরে একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশ করার কথা থাকলেও ডিএমপি তার অনুমতি দেয়নি। তাই আজকের সমাবেশের পরিবর্তে আগামী ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ও ৩১ মার্চ রাজশাহীতে বিএনপি সমাবেশের ঘোষণা দেওয়া হল।

তিনি আরো বলেন, আমরা আশা করবো সরকারের বোধোদয় হবে, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে তারা সহযোগিতা করবে। অনেকে মনে করছেন, এটা আমাদের দুর্বলতা, এটা দুর্বলতা নয়, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি প্রধান খালেদাকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তি দাবিতে মানববন্ধন, অবস্থান, অনশন, পতাকা প্রদর্শনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com